Chapter 3 / 51 · 1 min
আপনাকে আমার কাঁধ অফার করব কিনা ভাবছি
“আপনার কি ঘুম পাচ্ছে?”, অরণী চাপা হাসি দিয়ে বলল।
সেকেন্ড ডেইট, ফাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে সিএনজি খুব জোরে এগিয়ে চলছিল, ঠাণ্ডা বাতাসে একটু ঘুম আসলেই পাচ্ছিল, আমি বললাম, “হ্যাঁ, একটু পাচ্ছে - বাট সিএনজির সীট গুলা এত পচা…”
অরণী একটু হাসল, “আপনাকে আমার কাঁধ অফার করব কিনা ভাবছি।”, বলার সাথে সাথেই অরণী লজ্জায় লাল হয়ে গেল। আমি দুইগাল হেসে বললাম, “তো? ভাবনা চিন্তার রেজাল্ট কি? কাঁধে মাথা রাখতে পারবো?”
অরণী দ্রুত মাথা নেড়ে বলল, “No way!”
এই না মানে হ্যাঁ, আমি নেফারতিতির কাঁধে মাথা রাখতে গেলাম - কিন্তু আমার মাথা প্রথমে ওর কাঁধ, এবং পরে সমস্ত শরীর ভেদ করে সিএনজি এর সীটে গিয়ে ঠেকল , নেফারতিতি বলে উঠল, “Why don’t you forget that I am the Aroni your mind created?”
আমার সব মনে পড়ে যায়, চার বছর আগে এই রকম পাহাড়ি রাস্তায় সিএনজিতে অরণীর কাঁধে মাথা রেখেই আমরা এক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলাম, আমার মাথাটি অরণীর কাঁধে নিরাপদে অক্ষত থাকলেও, অরণীর মাথাটি অক্ষত থাকেনি।