← Site আমি যেভাবে ভালো মানুষ হয়ে উঠলাম

Chapter 47 / 51 · 1 min

Wait! Wait! Wait! Let Me Read Between Lines


রৈকি আজ অনেক সেজেছে - পরীর মত দেখাচ্ছে, মাঝে মাঝে আমি ভুলে যাই - আমার স্ত্রী অসম্ভব রূপবতী!

রৈকি মিষ্টি করে হেসে চায়ের কাপটি এগিয়ে দিল, “তোমার চা - বুধবারে তোমার চা বানানোর কথা - বাট আজকে আমি দয়া করলাম! হুহ!”

আমি একটু হাসার চেষ্টা করলাম, তারপর বিছানার তোষকের নিচ থেকে লীথাল ইনজেকশনটি বের করে বললাম, “আসলেই দয়া করতে চাও? তাহলে এইটা ইউজ কর… আমি যন্ত্রনাহীন মৃত্যু চাই” রৈকি চায়ের কাপ হাতে বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বলি, “ওয়াশরুমে যাওয়ার সময় দেখেছি ঘুমের ওষুধ মিশাচ্ছো চায়ে - খুব সম্ভবত আমি ঘুমালে রান্না ঘরের ছুরি দিয়ে আমাকে কেটে কুটে মেরে ফেলতে তাইনা?”

রৈকি এইবার ভয়ের গন্ধ পায়, আমি বলে যেতে থাকি, “শুধু যে তুমি আমাকে খুন করতে চাচ্ছিলে, ব্যপারটা এমন না। রাতুলের ব্যপারটা জানার পর থেকে আমি তোমাকে খুন করার প্ল্যান করছিলাম, এই লিথাল ইনজেকশন দিয়ে - পেইনলেস ওয়ে তে। কিন্তু সাহস পাচ্ছিলাম না, তুমি যখন আগে সাহস পেলে - তখন তুমি জিতসো… কাজেই ইনজেকশন টা নাও। আমার চা খেতে ইচ্ছা করছে না। ” রৈকি ইনজেকশন না নিয়ে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকে - একরাশ ইমোশন তার মুখে খেলা করতে থাকে, আমি সেগুলো পড়ার চেষ্টা করি। রাগ, হতাশা, অনুশোচনা, ভয়, ভালবাসা

…ওয়েট…ওয়েট ভালবাসা ক্যান?