Chapter 9 / 51 · 2 min
উফফ
আমি ইতস্তত করে বলেই ফেললাম,”আচ্ছা তোমার কি আগে কারো সাথে রিলেশন ছিল??” নিতু অবাক হল সম্ভবত, ফোনের ওপাশের নীরবতার ব্যাপ্তি ঠিক দুই সেকেন্ড দীর্ঘায়িত হল,”does it matter, মামুন??”
“না।রিলেশন থাকতেই পারে..তাও বলোনা প্লিজ ছিল???”
“হুম ছিল..”
আমার মনটা খারাপ হয়ে গেল একটু।কন্ঠে সেই মন খারাপের বিন্দুমাত্র রেশ না রেখে আমি বললাম,”আগে বললেই পারতা..কয়দিনের রিলেশন?”
“আজব..আগে তো জানতে চাও নাই।আমার কাছে এইটা বলার মত কিছু মনে হয় নাই”
“বললা না,কয় দিনের রিলেশন ছিল?”
“তিন বছর..”
“তিন বছর???”আমি প্রায় চিল্লিয়ে বললাম..”তিন বছরের কথা তুমি আমাকে আগে বললানা নিতু!!”
আমি বুঝলাম না নিতু কেন অবাক হচ্ছিল..”মামুন এইভাবে রিয়েক্ট করতেস ক্যান?আমি যতদুর জানি তোমার এর আগে আরো দুইটা রিলেশন ছিল।প্রবলেম কোথায়?”
আমি আমার কন্ঠে যথেষ্ট গাম্ভীর্য এনে বললাম,”নিতু আমাকে একটা সত্যি কথা বলবা?”
“নাহ বলব না”
“ক্যান “
“আমি জানি কি জিগ্যেস করবা..এইসব নিয়ে কথা বলতে আমার ভাল লাগেনা”
“না লাগলেও বলতে হবে নিতু।সত্যি করে বল..ওই ছেলের সাথে তোমার ফিজিক্যাল রিলেশন হইসিল?সত্য কথা বলবা।মিথ্যা বলবা না খবরদার।এইসব ব্যাপারে মিথ্যা বললে কিন্তু ধরা যায়”
নিতু অনেক ক্ষন চুপ রইল,গলা শুনেই বোঝা যাচ্ছে প্রচন্ড ব্যাথা তার ভেতরে,”মামুন..তুমি জান,মিথ্যা বলতে আমার ইগোতে লাগে।আমি মিথ্যা বলিনা।হ্যা একবার হয়েছিল।তখন খুব ছোট ছিলাম।এসব বুঝতাম না।ও ভুলিয়ে ভালিয়ে আমাকে দিয়ে একটা ভুল করিয়ে ফেলেছিল”
নিতুর প্রতি আমার যত আগ্রহ,যত ভালবাসা ওই মুহুর্তেই শেষ হয়ে গেল।আমি ঝগড়া করলাম..এক পর্যায়ে মাগী বলে গাল দিলাম।রিলেশন টা শেষ করার জন্য ঐ একটা শব্দই যথেষ্ট ছিল ..হাফ ছেড়ে বাচলাম আমি।এইসব আলতু ফালতু অপবিত্র মেয়েদের পিছনে যে ক্যান ঘুরতে গেসিলাম!!
এই আগে সিমিকে কে যখন বিছানায় নিলাম,আমিই ছিলাম তার প্রথম পুরুষ..মিলিকে যখন নিয়েছিলাম তখন ও আমি ছিলাম তার প্রথম পুরুষ..আর এখন যখন একটু সিরিয়াস হচ্ছিলাম নতুন রিলেশনের ব্যাপারে..তখন জানলাম মেয়েটা.. উফফ..