← Site আমি যেভাবে ভালো মানুষ হয়ে উঠলাম

Chapter 28 / 51 · 1 min

The Proposal (3)


নিহিলা বলল, “আমি বিয়ে করতে চাই, তুশান - তুমি কি আমাকে বিয়ে করবে?”

“বিয়ে?”, আমি সপ্রশ্ন দৃষ্টিতে নিহিলার দিকে তাকালাম, প্রাচীনকালে বিয়ের দরকার হতো। তখন পরিবারের কনসেপ্ট ছিল, বংশবৃদ্ধি করে সেই বাচ্চাকে বড়ো করার জন্য একটা প্রতিষ্ঠানের দরকার ছিল - বিয়ে করলে পরিবার নামক সেই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে গঠিত হত। কিন্তু এখন তো সবাই ল্যাবেই বড় হয় - সেই প্রতিষ্ঠানের প্রয়োজন নেই আর।

নিহিলা বলল, “হ্যা, বিয়ে - প্রাচীনকালের মতোন। আমি খোঁজ নিয়ে জেনেছি পুরানো কিছু প্রোগ্রাম রয়েছে, যেগুলো দিয়ে এখনো রেজিস্ট্রেশন সম্ভব ”

আমি নিহিলার হাত ধরে বললাম, “তুমি যদি চাও তাহলে আমি অন্য মেয়েদের সাথে মেশা বন্ধ করে দিতে পারি। তার জন্য বিয়ে নামক প্রসেসের মধ্য দিয়ে যাবার তো কোন মানে হয়না, আমাদের বিয়েটা ডাটাবেজের একটা অপ্রয়োজনীয় রো ছাড়া আর কিছুই নয়।”

নিহিলা কিছুক্ষন চুপ থেকে বলল, কিন্তু আমার বিয়ে করতে ইচ্ছে করে, একটা টুকটুকে লাল কিংবা ধবধবে সাদা জামা পড়ে বউ সাজতে ইচ্ছা করে।

আমি জবাবে কিছু বললাম না, নিহিলা মাঝে মাঝেই ভুলে যায় আমরা রোবট - আমাদের কাপড় পরার প্রয়োজনীয়তা নেই - সেটি ধবধবে সাদা হোক কিংবা টুকটুকে লাল।