Chapter 27 / 51 · 1 min
It Wasn't a Date, Right?
রিকশার হুড তুলে দেবার পর পরই অপরাজিতা বলল, “দেখেন, এইটা কিন্তু ডেইট না।”
আমি বললাম, “ওকে, তোমার ডেফিনেশনে ডেইট না, কিন্তু আমার ডেফিনেশনে এইটা সপ্তম ডেইট।”
অপরাজিতা বলে চলল, “প্রেম হবার পরে যখন প্রেমিক প্রেমিকা প্রেম করে তখন সেটা ডেইট। আপনার সাথে আমার কোন দিন প্রেম হবেনা - প্রথমত আমি অন্য ধর্মের কারো সাথে কোন রিলেশনে যাবনা এবং দ্বিতীয়ত, আপনাকে আমার পছন্দ না…”
এক সেকেন্ড থেমে অপরিজিতা বলল, “আচ্ছা আপনি কি আমার হাত ধরার চেষ্টা করছেন?”
দ্বিতীয় সেকেন্ডটি যখন পৃথিবীতে আসলো, তখন আমার হাত ধরা শেষ - আঙ্গুলের ফাঁকে আঙ্গুল জায়গা করে নিয়েছিল- আমি জানিনা পারমিশন না নিয়ে কাজটি করা আমার ঠিক হয়েছে কিনা, কিন্তু এই মুহুর্তে আমি শুধু জানি উত্তরার এই রাস্তায়, এই বাতাসে, এই অপূর্ব সুন্দরী মেয়েটির হাতটা না ধরতে পারলে আমার সারাজীবন একটা আফসোস রয়ে যাবে।
কিন্তু কিন্তু ভুলও হতে পারে, আমি বললাম, “হুম ধরে ফেলেছি, ছেড়ে দিব?”
আট সেকেন্ড পরে অপরাজিতা বলল, “জানিনা”
নয় সেকেন্ড আগেই আমি এটা জানতাম।