Chapter 20 / 51 · 1 min
এক সেকেন্ড, মে বি এক সেকেন্ড
নীহারিকা চক্রবর্তী, নীহা সবসময় তার সাইনে পুরো নাম টা লিখে। এক সেকেন্ডে, এক টানে। অনেক সুন্দর হাতের লিখা, অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে ইচ্ছা করে।
আজ দুই সেকেন্ড লাগলো, কোর্টরুমে উকিলের সামনে কাগজের একদম নিচের দিকে “নীহারিকা” লিখে “চক্রবর্তী” লিখার আগে নীহা এক সেকেন্ড থামল।
ব্যাস … এতটুকুতেও চলবে,
এটলিস্ট এক সেকেন্ড হলেও ভালবেসেছিল।