Chapter 30 / 51 · 1 min
অমানুষ
“এইখানে মানুষের মাংস পাওয়া যায়”
অবাক হয়ে নতুন সাইনবোর্ডটার দিকে তাকালাম, এত সকালে আবাসিক এলাকায় এইরকম উদ্ভট সাইনবোর্ড থাকাটা বেমানান, কৌতূহলবশত বাড়িটির দরজায় নক করলাম।
দরজা খুলতেই হকচকিয়ে গেলাম, অপূর্ব রূপসী এক মেয়ে সামনে মাংস সাজিয়ে বসে আছে - আমি চোখ কপালে তুলে মেয়েটিকে বললাম,“সাইনবোর্ড টা কি সত্যি? এইগুলা মানুষের মাংস?”
মেয়েটি খুবই শীতল অথচ নরম গলায় বলল,“নাহ সত্যি নয়, সাত বছর ধরে প্রতিদিন রেপ করত - মানুষ না, অমানুষ”