← Site আমি যেভাবে ভালো মানুষ হয়ে উঠলাম

Chapter 5 / 51 · 2 min

Sushi


সুশিবারে সুশি সার্ভ করতে সাধারণত তেমন দেরি হয়না, কিন্তু আমাদের ক্যালিফোর্নিয়া রোল আসতে অনন্তকাল লেগে গেল।

সুশি সামনে আসতেই আমি নেফারতিতিকে বললাম, “ক্যালিফোর্নিয়া রোলের অরিজিন কোথায় জানো?”

আমি ভাবছিলাম স্বভাবসুলভ চাঞ্চল্যে নেফারতিতি আগের মতো করে জিজ্ঞেস করবে, “ ক্যালিফোর্নিয়াই ভেবেছিলাম, বাট এখন মনে হচ্ছে অন্য কোথাও … জাপান?”

কিন্তু নেফারতিতি বিষণ্ণ কেমন, বলল, “জানিনা।”

“ভ্যানকুবারে একটা জাপানিজ শেফ বানিয়েছিল এইটা প্রথমে, তুমি বোর না হলে হিস্ট্রি টা বলি?”

নেফারতিতি শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকায়, “অন্য কিছু নিয়ে কথা বলি?”

আমি তিন সেকেন্ড চুপ থাকি, ব্রেক আপ এর পরেই জানতাম যা হারিয়েছি তা আর কখনো পাবনা, একবার সুর কেটে গেলে সেইটা আর কখনওই আগের মত হয়না। নেফারতিতিকে ফিরে পেয়েও ক্যান যেন মনে হচ্ছে পাইনি আসলে।

“তুমি কেমন করে যেন বিহেভ করছো”

“I don’t know, I am not the same person anymore”

“তোমার সুশি এত পছন্দ, কিন্তু খাচ্ছই না? অন্য কোথাও যাবে? কোন এন্টিক বুকশপে? রিলেশনের আগে থেকে বলে আসছিলাম নিয়ে যাব নিয়ে যাব … আর যাওয়া হলোনা, আজ যাবে?”

“বুকশপ ভাল লাগেনা আমার।”

নেফারতিতি বলছে এসব? আমি কেমন অবিশ্বাসের চোখ নিয়ে তাকিয়ে থাকি।

“কি? এইভাবে তাকিয়ে আছো কেন? I am not the same person anymore”

এইবার আমি আর মেজাজ ঠিক রাখতে পারলাম না, “ধেৎ ! I know you’re not the same person, but you don’t have to mention this every fucking time, I paid millions for you”

বলে আমি উঠে বের হয়ে গেলাম সুশিবার থেকে, বের হয়েই ক্লোন সার্ভিসটাকে কল করলাম, “ I want refund”

“স্যার এক্সট্রিমলি সরি, এই মডেলটার জন্য। আপনার অর্ডার ক্যানসেলের আগে কি আরেকটু ভাববেন? মিস নেফারতিতির আরো চারটি ক্লোন আমাদের কাছে আছে - ট্রাই করে দেখবেন?”

আমি আমার লাইফের সবচেয়ে কঠিন ডিসিশন টা নিলাম, বললাম, “নাহ, আর না। এইবার আমি মুভ অন করতে চাই।”