← Site আমি যেভাবে ভালো মানুষ হয়ে উঠলাম

Chapter 21 / 51 · 1 min

জেসিকা


“রিয়েলি জেসিকা? এইটা ভাবো তুমি? তুমি তো খুব ভাল করে জানো যে আমাদের প্রেম টা একদমই শারীরিক কিছুনা - তাও ক্যানো এইভাবে বলো?”

জেসিকা আয়নার দিকে তাকিয়ে আমাকে দেখল, বলল, “ঠিকই আছে - শরীর থাকুক আর না থাকুক - তুমি আমাকে ভালোবাসো কারণ তোমার অন্য কোন অপশন নাই - কেউ তোমাকে ডেইট করবেনা। এক সাথে থাকতে হলে ভালবাসতে হবে এমন না। কাজেই ভাল না বাসলে, ফেইক কথা বার্তার দরকার নাই।”

আমি এইবার আয়নার দিকে না তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আমার দ্বিতীয় মাথা, জেসিকার দিকে তাকালাম। সবসময় আয়নার দিকে তাকিয়ে কথা বলতে ভাল লাগেনা, কিন্তু আমাদের একটা শরীরের দুইটা মাথা হওয়ায় - এবং মাথাগুলোর মধ্যে দূরত্ব কম হওয়ায়, ডিরেক্ট কমিউনিকেশনটা সুখকর হয়না।

আমি বললাম, “দ্যাখো জেসিকা, নয় বছর আগে যেই মহাজাগতিক প্রাণী গুলো এক্সপেরিমেন্ট করার জন্য যখন আমাদের দুইটা শরীরকে এক করে দিয়েছিল, সেইটা আমার ফল্ট ছিল না।নিজের শরীরে দুইটা মাথা দেখার পরে আমি যখন সাথে সাথে সুইসাইড করতে চেয়েছিলাম, তখন এই তুমিই সেইটা দাওনি। কিন্তু এখন তুমি যদি আমার বেঁচে থাকার এক্সপেরিয়েন্স কে এত খারাপ করতে থাকো, তাহলে আমার সেকেন্ড থট দেয়া ছাড়া উপায় থাকবেনা।”

জেসিকা আয়নার ভেতর দিয়ে আমার দিকে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে।